বগুড়ার সোনাতলা উপজেলার এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সুজন কুমার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
আজ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মো. তৌহিদুল মবিন খান। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লালমনিরহাটের কালিগঞ্জ থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার সুজন সোনাতলা উপজেলার নামাজখালী গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গত ২৫ জুলাই সোনাতলা উপজেলার এক গৃহবধূকে ধর্ষণ করেন সুজন। ওই সময় ওই গৃহবধূর কান্না ও চিৎকারের আওয়াজে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। তবে এর আগেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন সুজন। পরবর্তীতে এ ঘটনায় গত ৯ আগস্ট সোনাতলা থানায় সুজনের বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূ। মামলার পর থেকেই পলাতক ছিলেন সুজন।
র্যাব কর্মকর্তা মো. তৌহিদুল মবিন খান জানান, ধর্ষণ মামলার পর থেকেই সুজনকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। পরে জানা যায় সুজন লালমনিরহাটের কালিগঞ্জে অবস্থান করছেন। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুজনকে সোনাতলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে