রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৬ জন ও উপসর্গে মারা গেছেন ৭ জন। মারা যাওয়া ১৩ জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, নওগাঁর একজন ও নাটোরের তিনজন রোগী ছিলেন। এদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও নাটোরের একজনের করোনা পজিটিভ ছিল।
চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের দুজন ও নওগাঁর একজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁদের নমুনা পরীক্ষা করা হয়নি। এ ছাড়া পরীক্ষায় রাজশাহীর আরও একজনের রিপোর্ট নেগেটিভ থাকলেও তিনি মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
মৃত ১৩ জনের মধ্যে নয়জন নারী এবং চারজন পুরুষ। বয়স বিবেচনায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন নারী ও একজন পুরুষ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন নারী ও একজন পুরুষ; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ এবং ষাটোর্ধ্ব পাঁচজন নারী ও একজন পুরুষ মারা গেছেন।
রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৩০৯ টি। সোমবার সকালে সর্বোচ্চ ৪০২ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ২০টি শয্যার মধ্যে ১৯ টিতে রোগী ছিলেন। বাকি রোগীরা ছিলেন করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪ জন। আর নতুন করে ভর্তি হয়েছেন ৬২ জন। এর মধ্যে রাজশাহী থেকে ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে নয়জন, নাটোর থেকে তিনজন, নওগাঁ থেকে তিনজন, জয়পুরহাট থেকে একজন এবং পাবনা থেকে একজন রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতালে বর্তমানে রাজশাহীর ২৬৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭০ জন, নাটোরের ৩০ জন, নওগাঁর ২৯ জন, পাবনার পাঁচজন, কুষ্টিয়ার দুজন এবং চুয়াডাঙ্গার দুজন করে রোগী ভর্তি আছেন। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ১৬৪ জন আছেন উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা করা হবে। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক জটিলতা নিয়ে আছেন ৫৮ জন।
রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে মৃত্যুর সংখ্যা ২০৮ জনে দাঁড়াল। সর্বশেষ ১৩ জনের আগে ১,২ ও ৭ জুন সাতজন করে, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫, ৮,৯ ও ১০ জুন ৮ জন করে, ৬ জুন ছয়জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন চারজন, ১৩ ও ১৬ জুন ১৩ জন করে, ১৪, ১৫ ও ১৮ জুন ১২ জন করে এবং ১৭,১৮ ও ১৯ জুন ১০ জন করে মারা গেছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে