বগুড়ার শিবগঞ্জে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে নারীসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহাবালা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে দুজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেন আমিনুর রহমান নামের এক ভুক্তভোগী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহাব্বত নন্দীপুর গ্রামের রবিউল ইসলাম ডপিন (৩০) এবং দিনাজপুর সদর থানার শুরি বলতর গ্রামের সুমি আক্তার (২৬)।
মামলার বাদী জানান, ‘সুমি আক্তার আমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে সম্পর্ক করে। গতকাল মঙ্গলবার সুমি ও রবিউল কৌশলে আমাকে শিবগঞ্জের মহাবালা এলাকায় ডেকে আনে। সেখানে সুমি ও আমি দেখা করতে গেলে রবিউল একটি ওয়্যারলেস বের করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার কাছ থেকে চাঁদা দাবি করে। এ সময় সে আমাকে বলে, টাকা না দিলে তোকে গ্রেপ্তার করব। এমতাবস্থায় আমি চিৎকার করলে স্থানীয় লোকজন এসে রবিউল ও সুমিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।’
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে