
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর পোশাক নিয়ে কটূক্তি এবং এর প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নগরীর মতিহার থানার পুলিশ আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজপারা থানার হর্টিকালচার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত দুজন হলেন বিশ্ববিদ্যালয়সংলগ্ন হ্যাটট্রিক ক্যাফের মালিক তন্ময় (২৮) ও তাঁর সহযোগী মিলন (৩৭)।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পোশাক নিয়ে মন্তব্য ও মারধরের ঘটনায় মতিহার থানার পুলিশ তন্ময় ও মিলন নামের দুজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে অভিযুক্তদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
গতকাল বুধবার ক্যাম্পাস থেকে পাশের কাজলা গেট এলাকায় যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে তন্ময় ও তাঁর সহযোগীরা কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। তখন দুই শিক্ষার্থী এর প্রতিবাদ জানালে বাগ্বিতণ্ডা হয়। এ সময় অভিযুক্তরা তাঁদের মারধর করেন। পরে স্থানীয় বাসিন্দা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রক্টরিয়াল বডির সদস্যদের সহায়তায় আহত দুজনকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়। তাঁরা হলেন ইংরেজি বিভাগের ফারহান মাহমুদ এবং একই বিভাগের এক নারী শিক্ষার্থী।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৮ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে