
বগুড়ার শেরপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ আহম্মেদকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
আজ শনিবার দুপুরে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ফিরোজ আহম্মেদ (৪০) বর্তমানে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফিরোজ আহম্মেদ শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন (পূর্ব) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং রামেশ্বরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয় এক জামায়াত নেতার নির্দেশে কয়েকজন ফিরোজের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাঁ পায়ের রগ কেটে দেওয়া হয়।
পরে তাঁকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর পায়ে অস্ত্রোপচার করা হয়।
শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোরদার জানাচ্ছি।’
এ বিষয়ে গাড়ীদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সাবেক সহসভাপতি তবিবুর রহমান বলেন, ‘বিরোধ নিষ্পত্তির জন্য সকালে আব্দুল করিমের তিন সহোদর নিজেদের জমি মাপ দিচ্ছিল। একপর্যায়ে তাদের মধ্যে কলহ শুরু হলে ঘটনাস্থলে উপস্থিত ফিরোজ আহম্মেদ আহত হয়। এটাকে রাজনৈতিকভাবে দেখা দুঃখজনক।’
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে