
পাবনার সাঁথিয়ায় রাতে একজনের ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সকালে বাবু হোসেন (৩৮) নামের এক নছিমনচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বারোআনি ক্যানেলের পাশে পেঁয়াজের খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। বাবু উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামের শহিদুর রহমানের ছেলে।
বাবুর স্ত্রীর বরাত দিয়ে তাঁর ছোট ভাই মনিরুল ইসলাম বলেন, গতকাল বুধবার রাত ১১টার দিকে আরেক নছিমনচালক আব্দুল ওহাব ফকির মোবাইলে ফোন দিয়ে বাবুকে ডেকে নিয়ে যান। এরপর রাতে আর তিনি বাড়ি ফেরেননি। সকালে বারোআনি ক্যানেলের পাশে পেঁয়াজের খেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বাবুর মরদেহ উদ্ধার করে।

বাবুর চাচাতো ভাই অনিক হাসান বলেন, ‘রাতে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি ভাবিকে বলে গেছেন, ওহাব ফকির তাঁকে ডেকেছে, সেখানে যাচ্ছেন। তাড়াতাড়ি চলে আসবেন। কিন্তু তিনি আর ফেরেননি। সকালে তাঁর লাশ পাওয়া গেল। আমাদের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে ওহাব ফকির পলাতক রয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কীভাবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। তার পরও এ ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে