বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। নিহত এএআইয়ের নাম বিকাশ চন্দ্র সরকার (৩৮)। তিনি কক্সবাজারে ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপবিএন) কর্মরত ছিলেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে সদরের বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় একটি দ্রুতগতির ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত বিকাশ চন্দ্র সরকার পরিবার নিয়ে বগুড়া শহরে ভাড়া বাসায় থাকতেন। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর গ্রামের নিমাই চন্দ্রের ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এএসআই বিকাশ রোববার চাঁপাইনবাবগঞ্জের আদালতে এক মামলার সাক্ষ্য দিতে যান। পরে সেখান থেকে তিনি নওগাঁয় নিজ বাড়িতে যান। নওগাঁ থেকে অটোরিকশায় ফেরার পথে এরুলিয়া এলাকায় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে অটোরিকশায় ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাতে ওসি সেলিম রেজা জানান, ময়নাতদন্ত শেষে আজ সোমবার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে