রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার খাড়তা গ্রামে এ ঘটনা ঘটে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশু হলো খাড়তা গ্রামের রুবেল হোসেনের ছেলে রজব আলী (৫) ও তার খালাতো বোন কেয়া খাতুন (৫)। কেয়া নাটোরের লালপুর উপজেলার মুকুল হোসেনের মেয়ে। সে খালার বাড়িতে বেড়াতে এসেছিল।
মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল বলেন, তারা দুজন সকালে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়। একপর্যায়ে স্বজনদের অজান্তেই বাড়ির পাশের বাচ্চু হোসেনের লিজ নেওয়া সরকারি পুকুরে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভেসে উঠতে দেখা যায়। এরপরও বেঁচে আছে ভেবে স্থানীয়রা ওই দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৬ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে