বগুড়ার কাহালুতে বিদ্যুতের বিল দেওয়াকে কেন্দ্র করে দেবরের ছুরিকাঘাতে ভাবি রূপালী বেগম (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় রূপালীর স্বামী পলাশ প্রামাণিক গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৫টায় রূপালী মারা যান।
ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত দেবর মোজাম্মেল হক (৩২), তাঁর স্ত্রী আফরোজা (২৫), বাবা রশেদ আলী (৬৫) ও মা মরিয়ম বেগমকে (৬০) গ্রেপ্তার করেছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাশেদ আলীর বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে তার ছেলে পলাশ ও মোজাম্মেলের ঘরে বিদ্যুৎ সঞ্চালন হয়। বিদ্যুতের বিল পরিশোধ করা নিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। একপর্যায়ে দুই ভাই ও তাঁদের বাবা-মা ঝগড়ায় জড়িয়ে পড়েন। দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হলে মোজাম্মেল তাঁর বড় ভাই ও ভাবিকে ছুরিকাঘাত করেন। পরে তাঁদের কাহালু উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোর ৫টার দিকে রূপালী বেগম মারা যান।
ওসি বলেন, এ ঘটনায় রাতেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রূপালী বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার চারজনের নামে মামলা দায়ের হবে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে