
গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন ভিক্ষুকের মতো মোদির পায়ে গিয়ে পড়েছে। আর কোথাও আশ্রয় পাচ্ছে না। দেশেও ফিরতে পারছে না। যারা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায় তাদের বলি, শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিতে হবে।’
আজ শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা কালিতলা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় সমাবেশে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।
পুলিশ বাহিনী সম্পর্কে মান্না বলেন, পুলিশ জিডি নেয় না। তদন্ত করতে বললে তদন্ত করে না। ওই শেখ হাসিনার আমলে জনগণের ওপর অত্যাচার করেছে। মানুষ ক্ষিপ্ত হয়ে পুলিশকে রাস্তায় ফেলে পিটিয়েছে। মারার পর লাশ গাছে টাঙিয়ে রেখেছে। তারা যত অত্যাচার করেছে, জনগণের রাগ শেষ পর্যন্ত থামাতে পারেনি। বর্তমান সরকার বলেছে, যেই পুলিশ অন্যায়ভাবে গুলি চালিয়েছে তাদের শাস্তি হবে।
মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকারপ্রধান ড. ইউনূস বলেছেন, ‘বিদেশে পাচার করা ২৫ লাখ কোটি টাকা ফেরত আনা হবে। আমাদের দাবি, যদি ওই টাকা ফেরত আনা হয়, তাহলে সেটা গরিবের কল্যাণে ব্যয় করতে হবে।’
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘আমরা শেখ হাসিনার আমলের মতো নির্বাচন চাই না। যারা ক্ষমতায় আছে, তারা বলেছে, আগামী বছরের মধ্য হয়তো সুন্দর ভোট দিতে পারবে। আমরা সেই আশাই করছি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে