
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্ল্যানিং ইঞ্জিনিয়ার (রাশিয়ান নাগরিক) ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে কামারখন্দ থানা-পুলিশ। এ সময় এর সঙ্গে জড়িত মো. আসিফ (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ফোনসেটটি উদ্ধারের পর মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আটক আসিফকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক আসিফ উপজেলার কামারখন্দ হাটখোলা এলাকার বাসিন্দা।
গত শনিবার ট্রেনে করে ঢাকা থেকে ঈশ্বরদী যাওয়ার পথে জামতৈল রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। এ সময় বিদেশি ওই নাগরিকের হাত থেকে আই ফোন ১৩ নিয়ে দৌড়ে পালিয়ে যান আসিফ। এ ঘটনায় রাশিয়ান নাগরিক ওই দিনই ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে কামারখন্দ থানা-পুলিশ ফোনসেটটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল সন্ধ্যায় ফোনটি উদ্ধার করে বিদেশি নাগরিকের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে আইনি প্রক্রিয়া শেষে অপরাধীকে আজ সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে