
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতা সরকার প্রতিবছরই বাড়াচ্ছে। এ ধারাবাহিকতায় ভবিষ্যতে বয়স্ক ভাতা শতভাগে উন্নীত করা হবে।
আজ সোমবার নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা মাঠে সাপাহার সদর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, সরকার দরিদ্র মানুষের কথা চিন্তা করে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দিচ্ছে। টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে দেওয়া হচ্ছে চাল, ডাল, পেঁয়াজ, তেল ও চিনি। সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতাভুক্ত দেশের অধিকাংশ মানুষ। কেউ সরাসরি উপকৃত হয়, কেউ বা পরোক্ষভাবে।
সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানা রকম ভাতা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। তাতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় অসচ্ছল প্রতিবন্ধী ছাড়াও বয়স্ক ভাতা, স্বামী নিগৃহীতাসহ অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভাতা রয়েছে। এ ছাড়া কৃষি প্রণোদনা পাচ্ছে কৃষক। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা চলে যাচ্ছে অভিভাবকদের মোবাইল ফোনে।
সাপাহার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাদেকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন প্রমুখ।
এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মসজিদপাড়া উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে