
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে লাঠিসোঁটা ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি। আহত সমন্বয়কের নাম নুরুল ইসলাম শহীদ।
নুরুল ইসলাম রাবির ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের লেভেল-২–এর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে। চার বছর ধরে তিনি নগরের ষষ্ঠীতলা এলাকার কিউট ছাত্রাবাসে থাকেন।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে কিউট ছাত্রাবাসে নুরুল ইসলামের ওপর হামলা হয়। তিনি জানান, ২০ থেকে ২৫ জন তাঁকে মারধর করে।
এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার রাবিতে মানববন্ধন হয়েছে। দুপুর দেড়টায় রাবির প্যারিস রোডে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশন। মানববন্ধনে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
আহত নুরুল ইসলাম শহীদ জানান, মঙ্গলবার নিজ কক্ষে রাতের খাবার খাচ্ছিলেন। তখন অজ্ঞাত এক ব্যক্তি ছাত্রাবাসে এসে প্রতিটি কক্ষের দরজা ধাক্কা দিয়ে কাউকে খুঁজতে থাকেন। নুরুল ইসলাম খোঁজ নিয়ে জানতে পারেন, বাইরে থেকে এক ব্যক্তি এসে তাঁদের ছাত্রাবাসে লুকিয়েছেন এবং ওই ব্যক্তিকেই খোঁজা হচ্ছে। তখন তিনিও বের হয়ে খুঁজতে শুরু করেন।
এরপর চারতলার রান্নাঘরে শামীম নামের ওই ব্যক্তিকে পান নুরুল। তিনি শামীমকে খুঁজে পেলে, যারা এসেছিলেন তাঁদের ডাকেন। এর মধ্যে ছাত্রাবাসে ঢুকে পড়েন শামীমের পক্ষের প্রায় ২০–২৫ জন। তাঁরা কোনো কিছু না শুনেই সমন্বয়ক নুরুল ইসলাম ও ছাত্রাবাসের মালিক রোকন উদ্দীনকে মারতে শুরু করেন।
সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ জানান, তাঁকে রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়েছে। বহিরাগতরা চলে গেলে তিনি হাসপাতালে যান। এক্স–রে করে গুরুতর কিছু ধরা না পড়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে মেসে ফিরেছেন।
পরিবার ও বড় ভাইদের সঙ্গে আলোচনার পর মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ জানান, প্রেমঘটিত বিষয় নিয়ে হৃদয় ও মোস্তাক মিল্টন নামের দুই তরুণের দ্বন্দ্ব রয়েছে। রাতে হৃদয় ওই এলাকায় মিল্টনকে ধরে আনেন। সেখানে হৃদয়ের দুলাভাই শামীমও আসেন। খবর পেয়ে মিল্টনের লোকজন তাঁদের ধাওয়া করে। এ সময় ওই ছাত্রাবাসে গিয়ে লুকান শামীম।
ওসি বলেন, পরে শামীমের লোকজন তাঁকে উদ্ধার করতে ছাত্রাবাসে ঢুকে দেখেন, সমন্বয়ক নুরুলের কাছে শামীম। নুরুলই তাঁকে আটকে রেখেছেন, এই ধারণা করে তাঁকে মারধর করা হয়। আসলে এটা ভুল বোঝাবুঝি।
ওসি আরও বলেন, ‘খবর পেয়ে আমরা সমন্বয়ক নুরুলের সঙ্গে যোগাযোগ করেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। নুরুল চাইলে মামলা করতে পারেন। মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে