বগুড়ার ধুনট উপজেলায় নিজ ঘর থেকে নাফিজুর রহমান শাওন নামের (১৫) এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে সে আত্মহত্যা করে বলে জানান স্থানীয় ও প্রতিবেশীরা।
আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার খোকশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নাফিজুর রহমান খোকশাবাড়ি গ্রামের আব্দুল হাই শাহিনের ছেলে এবং এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় ও প্রতিবেশীরা জানান, নাফিজুর রহমান শাওনের বাবা প্রায় ১০ বছর আগে মারা গেছেন। তার মা শিল্পী খাতুন দুই সন্তান নিয়ে খোকশাবাড়ি গ্রামে স্বামীর বাড়িতে বসবাস করতেন। শাওন এ বছর স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে এক স্কুলছাত্রীকে বিয়ে করে শাওন। আজ সকালে স্ত্রীকে স্থানীয় প্রাইভেট সেন্টারে রেখে বাড়ি ফিরে আসে। এরপর নিজের ঘরে ঢুকে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজিব শাহরীন ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৮ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে