
পাবনায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পদ্মাকোল খাল দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সকালে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের নিচে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম।
প্রভাবশালীদের অবৈধ দখলে পদ্মাকোল ও ইছামতী নদী দূষিত হয়ে নর্দমায় পরিণত হয়েছে। ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা। এটি মশা-মাছির অভয়াশ্রমে পরিণত হয়েছে। খালটি দখল ও দূষণমুক্ত হলে উপকৃত হবেন পৌরবাসী। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সাধুপাড়া থেকে অনন্ত এলাকা পর্যন্ত খালটি দখল ও দূষণমুক্ত করবে জেলা প্রশাসন। স্বেচ্ছাসেবামূলক এ কার্যক্রমে অংশগ্রহণ করে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ বিষয়ে জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, ‘বর্তমান উপদেষ্টা পরিষদ থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ৬৪ জেলার ৬৪টি খাল অবৈধ দখল ও দূষণমুক্ত করা হবে। এর ধারাবাহিকতায় রাজশাহী বিভাগের আটটি জেলার আট খাল চিহ্নিত করা হয়েছে। আমরা পাবনা জেলা শহরের সাধুপাড়ায় পদ্মাকোল খালটিকে চিহ্নিত করেছি। এটাকে অবৈধ দখল ও দূষণমুক্ত করব। সেই লক্ষ্যে বিভিন্ন দপ্তর ও সংস্থার সহযোগিতায় কাজ শুরু হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর আলম, পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা প্রমুখ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে