
সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ছয় হাজার টাকা কুড়িয়ে পাওয়ার পর মাইকিং করে প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন। ভাইস চেয়ারম্যানের এমন সততায় মুগ্ধ এলাকাবাসী তাঁর প্রশংসা করছেন।
আজ শনিবার দুপুরে উপজেলার জামতৈল রেলস্টেশনে ছয় হাজার টাকা কুড়িয়ে পান। পরে জামতৈল রেলওয়ে মসজিদের ইমাম হাফেজ আমিনুল ইসলামকে দিয়ে মাইকিং করিয়ে টাকা ফেরত দেন।
প্রত্যেক্ষদর্শীরা বলেন, ‘ভাইস চেয়ারম্যান সেলিম রেজা টাকাগুলো জামতৈল স্টেশনে পেয়ে নিজ হেফাজতে রেখে আমাদের সামনেই মসজিদের ইমামকে খবর দিয়ে রেলস্টেশন মসজিদে মাইকিং করান। পরে একটি কোম্পানির ডিলার রফিকুল ইসলাম (৩৫) নিজের টাকা বলে দাবি করেন। তিনি একটি কোম্পানির ডিলার ও সিরাজগঞ্জের বেলকুচির বাসিন্দা।’
কামারখন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টাকার মালিককে টাকাগুলো ফেরত দিতে পেরে ভালো লেগেছে।’
টাকা ফেরত পাওয়া ডিলার রফিকুল ইসলাম বলেন, ‘টাকাগুলো হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করি। হঠাৎ মসজিদের মাইকিং শুনে গিয়ে টাকাগুলো নিয়ে আসি। চেয়ারম্যান স্যার অনেক ভালো মানুষ।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে