রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের পাঁচজনের বাড়ি রাজশাহী এবং পাঁচজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন করে মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর তিনজনের করোনা পজিটিভ ছিল। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে রাজশাহীর আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃত অন্য পাঁচজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের চারজনের করোনার উপসর্গ ছিল। নমুনা পরীক্ষার আগেই তাঁরা মারা গেছেন। আর একজনের নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ হলেও শ্বাসকষ্ট ছিল।
মৃত ১০ জনের মধ্যে দুজন নারী এবং আটজন পুরুষ। বয়স বিবেচনায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন পুরুষ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন পুরুষ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন পুরুষ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন পুরুষ এবং ষাটোর্ধ্ব চারজন পুরুষ ও দুজন নারী মারা গেছেন।
রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৩০৯। শনিবার সকালে সর্বোচ্চ ৩৬৫ জন রোগী ভর্তি ছিলেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ২০ শয্যার সবগুলোতেই রোগী ছিলেন শনিবার সকালে। অন্য রোগীরা ছিলেন বিভিন্ন ওয়ার্ডে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮ জন। আর নতুন করে ভর্তি হয়েছেন ৪৬ জন। বর্তমানে রাজশাহীর ২১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮৭ জন, নাটোরের ২৫ জন, নওগাঁর ২৪ জন, পাবনার ৬ জন, কুষ্টিয়ার ৪ জন, চুয়াডাঙ্গার ২ জন এবং অন্য এলাকার আরও ১ জন ভর্তি আছেন করোনা ইউনিটে। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ১৬০ জন আছেন উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা করা হবে।
রামেক হাসপাতালে চলতি মাসে মোট ১৮৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১,২ ও ৭ জুন ৭ জন; ৩ জুন ৯ জন; ৪ জুন ১৬ জন; ৫, ৮, ৯ ও ১০ জুন ৮ জন; ৬ জুন ৬ জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন ৪ জন, ১৩ ও ১৬ জুন ১৩ জন করে, ১৪, ১৫ ও ১৮ জুন ১২ জন এবং ১৭ জুন ১০ জন মারা গেছেন। সর্বশেষ শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ১০ জনের মৃত্যু হলো।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে