পাবনার সাঁথিয়ায় কোটা সংস্কার আন্দোলনের সময় সাত দিনে ১৩ জনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপি-জামায়াতের নেতা-কর্মী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলাম (৬০), কাশিনাথপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি আনোয়ার খাঁ (৬৪), ধুলাউড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোক্তার হোসেন (৪৫), ধোপাদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন খাঁ (৫০), নন্দনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাতুল ইসলাম (৩০), কাশিনাথপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল হামিদ (৩৫), ধুলাউড়ি ইউনয়ন জামায়াতের সুরা সদস্য শফিকুল ইসলাম (৩৫), জামায়াত সমর্থক লিটন (২৮), আব্দুল্লাহ আল মামুন (৩৫), শরিফ আহম্মেদ (৪১), শিবির সমর্থক নুরুল আমিন রানা (৩০) এবং বিএনপির সমর্থক সাজেদুল ইসলাম (৪০) ও দায়েন (৫৫)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আটকদের নাশকতা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে