
বগুড়ার শেরপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে পৃথক দুই অভিযানে তাঁদের আটক করে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. সাইফুল ইসলাম (৫৯) ও মো. তাজুল ইসলাম কিরণ (৪৬)। সাইফুল উপজেলার কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাকে খন্দকারটোলা এলাকা থেকে আটক করা হয়। কিরণ গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয়। গত ২ নভেম্বর দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল শেরপুরে ঢাকা বগুড়া মহাসড়ক প্রশিক্ষণ করে। মিছিলটি ধুনট রোড পৌঁছালে হামলার শিকার হয়। এই ঘটনায় আহত রিফাত সরকার গত ২ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ১৪৭ জন এবং অজ্ঞাতনামা আরও অনেকে আসামি করা হয়।
ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে হামলার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে