সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রীর নাম মেহজাবিন তালুকদার শ্রেয়সী (১৪)। সে সিরাজগঞ্জ সরকারি সালেহা ইসহাক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী তাড়াশ উপজেলার দোবিলা গ্রামের মহাসিন তালুকদারের মেয়ে।
এ ব্যাপারে নিহতের চাচাতো ভাই মো. হাসিনুর রহমান বলেন, রোববার সকালে তাড়াশ থেকে তাঁর চাচা মহাসিন তালুকদার ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে শ্রেয়সী ছিটকে পড়ে যায়। সে সময় শ্রেয়সীর মাথার ওপর দিয়ে হানিফ পরিবহনের একটি বাস চলে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়।
এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, শ্রেয়সীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে