পাবনার সাঁথিয়া বনগ্রামে দুটি পাটের গুদাম ও একটি তেলের মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। আজ রোববার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে তেলের মিল থেকে আগুনের সূত্রপাত হয়। মিলের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে পাশের দুটি পাটের গুদামে ছড়িয়ে পড়লে আগুনের কুণ্ডলী তৈরি হয়। এতে প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
ভুক্তভোগী বিমল সাহা জানান, তার গুদামে ৫০০ মন ও রুবেলের গুদামে এক হাজার মন পাট ছিল। এ ছাড়া জহুরুলের তেলের মিলে কয়েক শ লিটার সরিষার তেল ও সরিষা ছিল।
তেলের মিলের কর্মচারী সাহেব আলী বলেন, ‘প্রথমে মিল ঘরের বৈদ্যুতিক মিটার থেকে আগুন লাগে। পরে তা এক এক করে পাশে দুটি পাটের গুদামে ছড়িয়ে পড়ে।’
পাবনা ফায়ার সার্ভিসের উপপরিচালক জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। এ পর্যন্ত কী পরিমাণ ক্ষতি হয়েছে পরিমাপ করতে পারিনি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে