
রাজশাহীর মোহনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী–নওগাঁ মহাসড়কে উপজেলার কেশরহাট কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তিন তরুণ হলেন—নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ চকবালু গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো. কাওসার (২০), একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে মো. শাহাদত (১৭) এবং একই উপজেলার বনকুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে কাওসার আলী (১৭)।
আহত ব্যক্তির নাম সন্তু (৩০)। তাঁর বাবার নাম নিরেন। বাড়ি মান্দা উপজেলার বাথুইল গ্রামে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় একটি ট্রাক পেছন থেকে দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই মোটরসাইকেলে দুজন করে থাকা চার আরোহী ট্রাকের নিচে চাপা পড়েন। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন সন্তু। তাঁকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, দুর্ঘটনার পর চালক কেশরহাট এলাকার একটি ফিলিং স্টেশনে ট্রাক ফেলে পালিয়ে যান। খবর পেয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে। ট্রাকচালককেও আটকের চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে