
রাজশাহীর মোহনপুর থানায় কর্মরত অবস্থায় আকবর আলী (৪৯) নামের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। তিনি মোহনপুর থানায় এএসআই পদে কর্মরত ছিলেন।
আকবর আলীর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামে। তাঁর বাবার নাম মৃত জাবেদ আলী।
এ বিষয়ে জানতে চাইলে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, গতকাল শুক্রবার জুমার নামাজের পর এএসআই আকবর আলী ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বেলা ৩টার দিকে তিনি অসুস্থবোধ করলে দ্রুত তাঁকে মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে আকবর আলীর মৃত্যু হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সন্ধ্যার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আকবর আলীর মৃত্যুতে রাজশাহীর পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে