
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঐতিহ্যবাহী সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদালয়ের এসএসসি-২০০৪ ব্যাচের ছাত্র-ছাত্রীদের সংগঠন ফ্রেন্ডস ফাউন্ডেশন ফর হিউম্যানিটির উদ্যোগে উপজেলার বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়নের ৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে চৌবাড়ীয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়।
এ সময় সংগঠনটির সভাপতি কৃষিবিদ মো. আব্দুর রহিমসহ আব্দুল মজিদ মাস্টার, শফিউল আলম মাষ্টার, সমাজকর্মী হান্নান মোরশেদ রতন, মাওলানা আব্দুল মোমেনসহ এলাকার মুরব্বি এবং সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকার দরিদ্র রোগীদের চিকিৎসা, টিউবওয়েল স্থাপন, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের মতো মানবিক কাজ করে আসছে। সংগঠনটি ভবিষ্যতে আরও বড় বড় জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৮ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে