
পাবনা সদর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে চারজনকে আটক করে প্রত্যেককে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) হেমায়েতপুর ইউনিয়নের চর ভবানীপুর নদী এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার ইসলামপুর গ্রামের আফতাব হোসেনের ছেলে মাসুদ রানা (৪০), চর ভাঙ্গাবাড়িয়া গ্রামের মৃত শাহজালাল প্রামাণিকের ছেলে আব্দুল হালিম (৪৫), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মনির হোসেন (২৫) ও টিকরী গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল লতিফ (২৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে হেমায়েতপুর ইউনিয়নের চর় ভবানীপুরে নদীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ওই চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ২০ দিনের জেল দেওয়া হয়।
এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ইস্কাভেটর ও পাঁচটি ট্রাক জব্দ করা হয়। পরে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে