চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধানবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মাবিয়া বিবি (৭৩) নামে এক বৃদ্ধার। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে নগরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাবিয়া বিবি রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামের আব্দুর রাকিবের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ জানান, আজ সকালে বৃদ্ধা মাবিয়া বিবি মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ধানবোঝাই ট্রাক্টরের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে রাস্তায় পড়ে গিয়ে মাথায় ও হাতে আঘাত পান তিনি। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পথিমধ্যে আক্কেলপুর বাজার এলাকায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে যান। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে