
পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাসহ দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরিবারের সদস্যরা কেউ বাসা না থাকার সুযোগে অভিযুক্ত ছাত্রদল নেতা ও তাঁর সহযোগীরা ঘরের দরজা ভেঙে ঢুকে ওই কিশোরীকে বাইরে নিয়ে ধর্ষণচেষ্টা করেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ছাত্রীটির বাবা বাদী হয়ে এই মামলা করেন।
মামলার আসামিরা হলেন উপজেলার হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রতন হোসেন (২৫) ও তাঁর সহযোগী মামুন হোসেন (১৮)। এর আগে উপজেলার একটি গ্রামে গতকাল রাতে ওই কিশোরীকে অপহরণ ও ধর্ষণচেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্কুলে যাতায়াতের পথে ওই ছাত্রীকে রতন, মামুনসহ বখাটেরা উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে গতকাল রাতে বাসায় ওই কিশোরী ছাড়া পরিবারের সদস্যরা কেউ না থাকার সুযোগে রতন, মামুনসহ বেশ কয়েক যুবক মোটরসাইকেল নিয়ে বাড়িতে ঢোকেন। তাঁরা ঘরের দরজা ভেঙে ওই কিশোরীকে বাইরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাটমোহর থানার উপপরিদর্শক (এসআই) শাজাহান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার পরপর আসামি ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব দ্রুতই আসামিদের ধরতে সক্ষম হব।’
হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন বলেন, ‘অভিযুক্ত রতন হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে