
পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে রাস্তার ওপর স্বামীর উপর্যুপরি ছুরিকাঘাতে রিনা (২৯) নামে ইপিজেড কারখানার এক নারী শ্রমিক খুন হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার পাকশীতে ঈশ্বরদী ইপিজেড মোড়সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় স্বামী মিলন হোসেনকে (৩৬) আটক করেছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রিনা খাতুন ঈশ্বরদী ইপিজেডে ‘রেনেসাঁসা বারিন্দ লিমিটেড’ নামে একটি কারখানার অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করেন।
স্থানীয়রা জানান, রিনা খাতুনের একটি ছেলেসন্তান রয়েছে। কয়েক বছর আগে স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় রিনা ছেলেকে নিয়ে আলাদা থাকা শুরু করেন। সম্প্রতি তিনি ঈশ্বরদী ইপিজেড মোড়ে বাঘইল ঠাকুরপাড়ায় একটি বাড়ি ভাড়া নেন। ইপিজেড কাছে হওয়ায় ভাড়া বাসা থেকেই রিনা খাতুন পায়ে হেঁটে কাজে যেতেন। এখানে মাঝেমধ্যে আসতেন স্বামী মিলন। তাঁদের মধ্যে এ সময় নানা বিষয় নিয়ে ঝগড়াও হতো।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন বলেন, প্রতিদিনের মতো রিনা খাতুন রোববার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বাসা থেকে হেঁটে ইপিজেডে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে স্বামী মিলন তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে ছুরি দিয়ে কোপাতে থাকেন। রিনা খাতুন মাটিতে লুটিয়ে পড়লে মিলন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এলাকাবাসী দৌড়ে এসে তাঁকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ঘটনাস্থল থেকে একটি চাকুসহ কিছু আলামত উদ্ধার করে। পরে তাঁকে ঈশ্বরদী থানায় পাঠায়।
ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাঁদের মধ্যে দীর্ঘদিনের মনোমালিন্য ও দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন। রিনা খাতুনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে