
নাটোরের বড়াইগ্রামে একটি পাজেরো গাড়ির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ব্যক্তির নাম মফিজুল ইসলাম (৪৫)। তিনি রাজশাহীর বহরামপুর এলাকার আনসার আলী ছেলে। বনপাড়া পৌরসভার দিয়াপাড়া আদর্শ গ্রামে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ফারুখ হোসেন বলেন, নিহত ব্যক্তি ভ্যান নিয়ে মহিষভাঙ্গা এলাকায় যাওয়ার জন্য মহাসড়ক পারাপার করছিলেন। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী একটি পাজেরো গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, পাজেরো জিপটি জব্দ করা হয়েছে। চালককে আটক করা সম্ভব হয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে