
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় শ্রেণির নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) পরীক্ষা চলাকালে পরীক্ষার কক্ষ থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আবু সায়েম মন্ডল (২৩), রাশেদ আহমেদ (২২), আসাদুজ্জামান (২১) ও শাহ সুলতান (২৫)।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম জানান, পরীক্ষা চলাকালে দুজনকে প্রক্সি দেওয়ায় এবং ইলেকট্রনিক ডিভাইসসহ দুজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হবে।
আজ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৩টি পদ) ও হিসাব সহকারী (৩টি পদ) পদের জন্য লিখিত পরীক্ষা চলছিল। ৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ৪৩০ জন হিসাব সহকারী পদের জন্য আবেদন করেছিলেন। এর আগে ৫ জানুয়ারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে