
মধ্যরাতে মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা বাকি দুজন। আহতরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে ওই যুবকের।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পাবনার দেবোত্তর-একদন্ত সড়কের শ্রীকান্তপুর (পুস্তিগাছা) নামক স্থানে বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
নিহত যুবকের নাম আলী হোসেন (২০)। তিনি আটঘরিয়া পৌর এলাকার দেবোত্তর ৮ নম্বর ওয়ার্ডের মো. মোখলেসুর রহমানের ছেলে।
এ সময় আহত হয়েছেন অন্তর ও রিজভী নামে আলী হোসেনের দুই বন্ধু।
এলাকাবাসী বলছে, আলী হোসেন, অন্তর ও রিজভী তিন বন্ধু গভীর রাতে রাস্তায় মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়েছিলেন। এ সময় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনজনই গুরুতর আহত হন। এর মধ্যে আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, ‘বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে