
অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের কঠোর নির্দেশনার পর রংপুরের বদরগঞ্জের প্রশাসন কিছুটা তৎপর হয়ে উঠলেও ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে প্রধান শিক্ষকের অবৈধ দুটি ইটভাটা বন্ধ করতে পারেনি বলে জানা গেছে।
জানা গেছে, ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে আরবিবি-১ ব্রিকস ও আরবিবি-২ ব্রিকস নামে দুটি অবৈধ ভাটা রয়েছে। দুটি ইটভাটার মালিক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী। তিনি ওই স্কুলের প্রধান শিক্ষক এবং বদরগঞ্জ উপজেলা ভাটামালিক সমিতির সাধারণ সম্পাদক। পাশে সিবিএল ব্রিকস নামে আরও একটি অবৈধ ইটভাটা রয়েছে। সেটির মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী। তবে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে গা ঢাকা দেন টুটুল চৌধুরী। এখন ওই ইটভাটা তাঁর এক চাচা চালাচ্ছেন।
গত রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, ‘তিনটি ইটভাটায় কাঁচা ইট পোড়ানো হচ্ছে। ভাটার চিমনির বিষাক্ত কালো ধোঁয়ার ঝাঁজালো গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছেন এলাকার মানুষ। ওই স্কুলের এক সহকারী শিক্ষক মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ভাই, স্কুলের প্রধান শিক্ষক প্রভাবশালী হওয়ায় উপজেলা প্রশাসন রহস্যজনক কারণে তাঁর দুটি ইটভাটা বন্ধ করতে পারছে না। আমরা শিক্ষক হয়েও প্রতিবাদ করতে পারি না। কারণ ভাটামালিক শাহজাহান আমাদের স্কুলের প্রধান শিক্ষক। আমরা স্কুলে থাকলে ঠিকমতো শ্বাস নিতে পারি না। স্কুলের প্রায় শিক্ষার্থীই অসুস্থ হয়ে পড়ে।’
জানা গেছে, দেড় মাস আগে রংপুর পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় শাহজাহান আলীর আরবিবি-১ ব্রিকস ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলিহা খানম ওই ভাটামালিক শাহজাহান আলীকে ৭০ হাজার টাকা জরিমানা করে ১ মাসের মধ্যে ভাটা বন্ধের নির্দেশনা দেন; কিন্তু তা আজও বন্ধ হয়নি।
জানতে চাইলে শাহজাহান আলী বলেন, ‘আমার হাইকোর্টের রিট আছে। মেয়াদ থাকা পর্যন্ত প্রশাসন আমার ইটভাটা দুটি বন্ধ করে দিতে পারবে না।’
রংপুরের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কমল কুমার বর্মণ বলেন, ‘শাহজাহানের দুটি ইটভাটাসহ তিন ইটভাটা অবৈধ। আমরা দেড় মাস আগে তাঁর একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছি। এক মাসের মধ্যে ওই ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। জনবল না থাকায় এক ইটভাটায় একবারের বেশি যাওয়া সম্ভব হয় না।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানের মোবাইলে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলিহা খানম বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা মেনে ইতিমধ্যে আমরা আরএএমবি ব্রিকস ও জেডএমবি ব্রিকস ইটভাটা বন্ধ করে দিয়েছি। রোববার কে আর এম ব্রিকস ও একতা ব্রিকস নামে দুটি ইটভাটায় অভিযান চালিয়েছি। কিন্তু হাইকোর্টের রিট থাকায় তা বন্ধ করতে পারিনি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পর্যায়ক্রমে ওই স্কুল ঘেঁষে তিনটি ইটভাটাও বন্ধ করে দেওয়া হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে