কুড়িগ্রামের রাজারহাটে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টোংগারকুটি গ্রামে এ ঘটনা ঘটে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম মো. বেলাল হোসেন (৫৮)। তিনি টোংগারকুটি গ্রামের আব্দুল গফুর তেলির ছেলে।
স্থানীয়রা জানান, টোংগারকুটি গ্রামের আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই পরিবার পরস্পর আত্মীয়। কয়েক বছর ধরে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলছে। প্রায়ই বিবাদ হয়। আজ সোমবার সকালে একই জমির দখল নিয়ে উভয় পক্ষের সংঘর্ষ হয়। দুই পরিবারের নারী ও পুরুষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান। এতে গুরুতর আহত হয়ে বেলাল হোসেন মারা যান।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রিয়াজুল ইসলাম বলেন, দুই পরিবার আত্মীয়। ২০ শতক জমি নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিবছর জমিটিকে ঘিরে আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ হয়। আজও জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে আব্দুল হাকিমের ভাতিজা বেলাল হোসেন নিহত হন।
প্রাথমিক তদন্তের বরাতে ওসি তছলিম উদ্দিন বলেন, দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান। আজ এক পক্ষ আরেক পক্ষের কাছ থেকে জমির দখল নিতে গিয়ে সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত হয়েছেন।
ওসি আরও বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে নিহতের পরিবারের সদস্যরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে আসামি গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে