গাইবান্ধার সাদুল্লাপুরে পাথরবোঝাই ট্রাক্টর পুকুরে পড়ে কামরুল ইসলাম (২২) নামে এক চালক নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের দক্ষিণ হাটবামুনি গ্রামে এ ঘটনা ঘটে।
কামরুল উপজেলার ফরিদপুর ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের আতোয়ার রহমানের ছেলে।
এলাকাবাসী জানান, বিকেল পৌনে ৩টার দিকে কামরুল স্থানীয় জামুডাঙ্গা জাল্লাদুর মোড় থেকে ট্রাক্টরবোঝাই পাথর নিয়ে দক্ষিণ হাটবামুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে হাটবামুনি গ্রামে ট্রাক্টরটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় চালক কামরুল ট্রাক্টরের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ নারায়ন চন্দ্র বর্মা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন, নিহত কামরুলের মরদেহ উদ্ধার করা স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে