
গাইবান্ধার সুন্দরগঞ্জে গর্তের পানিতে ডুবে বাক্প্রতিবন্ধী এক তরুণের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের চরিতাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাক্প্রতিবন্ধী তরুণের নাম মহসিন মিয়া (১৯)। তিনি চারিতাবাড়ী গ্রামের আনারুল ইসলামের ছেলে। তাঁর মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম।
স্বজনদের বরাত দিয়ে ওসি মাহবুব আলম বলেন, ‘আজ সকালে বাক্প্রতিবন্ধী মহসিন মিয়া বাড়ির পার্শ্ববর্তী গুচ্ছগ্রামে দাদির বাড়িতে যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশের জমিতে থাকা গর্তের পানিতে পড়ে যান তিনি। পরে আর উঠতে পারেননি। স্থানীয়রা তাঁকে পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে উদ্ধার করেন।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে