
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টাব্যাপী বৈঠকটি উপজেলার কুচলিবাড়ী ইউনিয়ন সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পানবাড়ী এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সীমান্তসংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিএসএফকে সমন্বয় সভায় অংশ নেওয়ার আহ্বান জানায় বিজিবি। সভায় বাংলাদেশের পক্ষে বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ আট সদস্যের এবং ভারতের পক্ষে জলপাইগুড়ি সেক্টর কমান্ডার ডিআইজি রাজিব গৌতম ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
আলোচনাসভায় বিএসএফের পক্ষ থেকে সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, দুষ্কৃতকারীর ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া কাটা, বাংলাদেশি সীমান্ত এলাকার বাসিন্দাদের শূন্যরেখায় গবাদিপশু চরানো, যেকোনো সমস্যা হলে সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল অথবা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান, ভারতীয় জমির ফসল যাতে বাংলাদেশি নাগরিকেরা না কাটে, চোরাকারবারিদের বিএসএফের ওপর আক্রমণ বন্ধ করা ও দহগ্রাম এবং কুচলিবাড়ী সীমান্তে চোরাচালান বন্ধ করার প্রসঙ্গ তোলা হয়।
অন্যদিকে বিজিবির পক্ষ থেকে চোরাকারবারি আটক করলে আইনি ব্যবস্থা গ্রহণ, সীমান্তে গুলি করে নিরীহ জনগণকে হত্যা না করা, যেকোনো বিষয়ে সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল এবং পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান নিয়ে আলোচনা করা হয়।

উল্লিখিত বিষয়গুলো নিয়ে উভয় বাহিনী বিস্তর আলোচনা করে একমত পোষণ করে বলে বিজিবির সূত্র জানিয়েছে।
সমন্বয় সভায় বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন রংপুর বিজিবি ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন, ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম প্রমুখ।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে