
কুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে দুই কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রোববার (৯ মার্চ) দুপুরে কুড়িগ্রাম-চিলমারী সড়কের নিরাশিরপাথার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উলিপুর থেকে একটি ট্রাক্টর চিলমারী অভিমুখে যাচ্ছিল। অপর দিকে মোটরসাইকেলে দুই যুবক চিলমারী থেকে উলিপুরে আসছিলেন। পথিমধ্যে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশিরপাথার নামক স্থানে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা সৌরভ মিয়া (১৯) নামের এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন আরেক শিক্ষার্থী প্লাবন আহম্মেদ (১৯)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত প্লাবন উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম এলাকার বকিয়ত উল্যার ছেলে এবং সৌরভ একই ইউনিয়নের খামার ঢেঁকিয়ারাম এলাকার বক্কর মিয়ার ছেলে ও উভয়ে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থী জানা গেছে। দুর্ঘটনার পরপর ট্রাক্টরসহ চালক পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আইরিন আক্তার জানান, প্লাবন আহম্মেদ নামের একজনকে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে