নীলফামারীর ডিমলায় কুমলাই নদীর সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তোলায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছ থেকে ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে গেছে হামলাকারীরা। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার সাংবাদিক নুর মোহাম্মদ সুমন স্থানীয় একটি পত্রিকার ডিমলা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে ডিমলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক সুমন।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শিক্ষকপাড়া এলাকায় কুমলাই নদীতে সদ্য নির্মিত সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজ চলছে। নির্মাণকাজে সেতুর নীচ থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক নুর মোহাম্মদ সুমন। সেখানে ঘটনার সত্যতা পেয়ে ছবি তোলেন তিনি।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের গোলাম রাব্বানী, সায়েদ আলীসহ কয়েকজন তাঁকে মারধর করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় সাংবাদিক জামান মৃধাসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে।
সুমন অভিযোগ করেন, উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তার যোগসাজশে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িত সিন্ডিকেটের সদস্যরা তাঁকে নির্যাতন করেছেন। তার মাথা, কপাল ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
সাংবাদিক জামান মৃধা বলেন, ‘সেতুর নীচে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তুলতে গেলে সাংবাদিক সুমনকে আটকে নির্মমভাবে মারধর করা হয়। পরে খবর পেয়ে তাঁকে উদ্ধার করতে গেলে আমরাও হামলার স্বীকার হই।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মেজবাহুর রহমান বলেন, ‘সাংবাদিকেরা তো চাঁদাবাজ। চাঁদাবাজি করতে গেলে তো মার খাবেই।’ সেতুর নীচে বালু উত্তোলনের নিয়ম আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি দেখছি।’
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে