নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। যদি জনগণ মনে করেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তাহলে আবারও নৌকা মার্কায় ভোট দেবে। আওয়ামী লীগ ক্ষমতা দখল ও নির্বাচনের রাজনীতি করে না। আওয়ামী লীগ মানুষের ভাগ্য বদলের রাজনীতি করে।
আজ শুক্রবার বিকেলে দিনাজপুর বিরলের তেঘড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার রংপুর বিভাগের প্রতিটি নদীর প্রবাহ নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। এ জন্য নদীগুলো খনন করে নাব্য বৃদ্ধি করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএন শাহীনুর ইসলাম, বিরল উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দীক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে