
ঠাকুরগাঁও সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক এক বাংলাদেশি তরুণকে ফেরত আনা হয়েছে। আজ
বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ, ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের (বিজিবি) মাধ্যমে তাঁকে ফেরত আনা হয়।
আটক ওই তরুণের নাম সাহেরুল ইসলাম (২১)। তিনি জেলার হরিপুর থানা এলাকার বাসিন্দা।
সূত্রে জানা যায়, গতকাল বুধবার মো. সাহেরুল ইসলাম নামে ওই বাংলাদেশি তরুণ সীমান্ত পিলার ৩৬৮/১-এস থেকে আনুমানিক ৫৫০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশকালে বিএসএফের হাতে আটক হন।
আটকের পর বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করে। এরপর বিজিবির পক্ষ থেকে তাঁকে ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়। বিজিবির অব্যাহত চেষ্টা ও বিএসএফের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে আজ সীমান্ত পিলার ৩৬৮/২-এসের কাছে ফুলবাড়ী বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সাহেরুল ইসলামকে ফেরত আনা হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশের দায়ে সাহেরুল ইসলামকে হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে