
ঠাকুরগাঁও সীমান্তে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করার সময় মো. নাজির উদ্দিন (৮০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটক করেছে বিজিবি। পরে পরিবারের সদস্যদের ডেকে তাঁকে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নাজির জেলার হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামের বাসিন্দা।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নাজির উদ্দিন মানসিক ভারসাম্যহীন। পরে বিজিবি কর্তৃপক্ষ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তাঁর ছেলে খোরশেদ মিয়া বিজিবির বেতনা বিওপিতে এসে তাঁর বাবাকে নিয়ে যান। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধীন বেতনা বিওপির টহল দল সীমান্ত পিলার ৩৬৬/২-এসের কাছ থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তিনি অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করছিলেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে