
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কংক্রিটের খুঁটিতে মাথা থেঁতলে রহিমা বেগম (২৪) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজমিস্ত্রি রহিমুল ইসলামের বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্ৰামের আছিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারী এক সন্তানের জননী। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, স্বামী দিন শেষে বাজার-সদাই ছাড়া শূন্য হাতে বাড়িতে ফেরেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর বাদানুবাদ হয়। একপর্যায়ে স্বামী রহিমুল ইসলাম ক্ষিপ্ত হয়ে স্ত্রী রহিমা বেগমের চুলের মুঠি ধরে মারধর এবং ঘরের কংক্রিটের খুঁটিতে মাথা থেঁতলে দেন। এতে রহিমার কপাল ও মুখমণ্ডল ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি ঘটলে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ৮টায় তাঁর মৃত্যু হয়।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হুমায়রা খাতুন জানান, মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জরুরি চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত স্বামী রহিমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে নিহত গৃহবধূর পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে