কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির কামড়ে রফিকুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার ছড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, রফিকুল ইসলাম বাড়ির পাশে নিজ জমিতে সবজিখেতে কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে জমির পাশে থাকা জামগাছ থেকে মৌমাছির আক্রমণের শিকার হন তিনি। একঝাঁক মৌমাছির কামড়ে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। রফিকুল ইসলাম দুর্গাপুর ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের মৃত রহিম বকসের ছেলে।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বাবলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে