গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাত বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আবু বক্কর (৭) ওই গ্রামের বুলু মিয়ার ছেলে ও হোসাইন মিয়া (৭) ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে। হোসাইনের মা-বাবা গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করায় তাকে সাতানা বালুয়া গ্রামে তার নানা আবু হানিফের বাড়িতে রাখা হয়েছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের করতোয়া নদীর বন্যার পানিতে সঙ্গীদের সঙ্গে গোসল করতে নেমে আবু বক্কর ও হোসাইন মিয়া নিখোঁজ হয়। পরে স্বজনেরা পানিতে খোঁজাখুঁজি করে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সুরতহাল শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে