গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকির হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত কাঞ্চন সহ তাঁর সহযোগীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। এতে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ, যুবলীগের নেতা কর্মীসহ সর্বস্তরের জনগণ।
আজ বুধবার সকালে ফুলছড়ি উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের গেটের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রকি হত্যাকাণ্ডের চার দিন পেড়িয়ে গেলেও হত্যাকারী কাঞ্চন সহ তার সহযোগীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। অত্যন্ত পরিকল্পিতভাবে প্রকাশ্যে জনসম্মুখে একজন জনপ্রিয় ছাত্রলীগ নেতাকে হত্যার পরও আসামিরা গ্রেপ্তার না হওয়া দুঃখজনক। তাঁরা দ্রুত কাঞ্চন সহ তার সহযোগীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।
উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবুদৌলা রাজুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মারুফ মোর্শেদ পাভেল, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া সহ প্রমুখ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৮ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২৩ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে