লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার রমনীগঞ্জ এলাকার বাসিন্দা আজিজের বাড়ির পাশের একটি পুকুর থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।
রোববার বিকেলে কয়েকজন কিশোর মর্টার শেলটি নিয়ে খেলছিল। পরে আ. আজিজ নামের এক ব্যক্তি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দেন। খবর পেয়ে স্থানীয় থানা-পুলিশ মর্টার শেলটি উদ্ধার করে।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ সেখান গিয়ে ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে পুলিশ। তবে পুলিশ এখনো সেখানে কাজ করছে। উৎসুক জনতাদের সেখান থেকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গ্রেনেড নিষ্ক্রিয়কারী দল এসে মর্টার শেলটি নিষ্ক্রিয় করবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৮ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে