নীলফামারীর ডিমলায় খালের পাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের সিরাজের চৌপতি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে পূর্ব ছাতনাই ইউনিয়নের সিরাজের চৌপথি এলাকায় দুলাল হোসেন নামের ব্যক্তির বাড়ি সংলগ্ন এক খালের পাড়ে ওই নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে। এখন পর্যন্ত জানা যায়নি কে বা কারা নবজাতকে সেখানে ফেলে গেছে।
ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য আগামীকাল নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে