দিনাজপুরের বীরগঞ্জে আর্থিক অনটনে প্রতিবন্ধী দিনমজুরের মেয়ে শারমিন আক্তারের ডাক্তার হওয়ার স্বপ্ন ভেস্তে যেতে বসেছে। পাবনা মেডিকেল কলেজে সুযোগ পেয়েও ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় হতাশায় ভুগছেন ওই শিক্ষার্থী।
জানা গেছে, শারমিন আক্তার ২০২১-২২ সালে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩২৮১তম স্থান লাভ করেন। এর আগে তিনি দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ২০১৩ সালে ৫ম শ্রেণিতে জিপিএ-৫, বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় হতে ২০১৯ সালে এসএসসিতে জিপিএ-৫ এবং দিনাজপুর সরকারি কলেজহতে ২০২১ সালে এইচএসসিতে জিপিএ-৫ পান।
শিক্ষার্থী শারমিন আক্তার জানান, তাঁর বাবা শহিদুল ইসলাম প্রতিবন্ধী দিনমজুর, মা গৃহিণী, ভাই রাজমিস্ত্রি কাজ করেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি চতুর্থ। বড় ভাই-বোনেরা বিয়ের পর আলাদা সংসার নিয়ে আছেন।
প্রতিবন্ধী বাবা শহিদুল ইসলাম মেয়ের ভর্তি ও পড়ালেখায় আর্থিক সহযোগিতার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, ছোট থেকে সে মেধাবী ও ভদ্র। কষ্টে মানুষ হওয়ায় সে জীবনের মূল্য বুঝবে। ডাক্তার হলে সে গরিবের জন্য কাজ করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে