
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঁদার দাবিতে বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলামিন রনির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ পৌর মৎস্য বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল আউয়াল অভিযোগ করে বলেন, ‘রনিসহ কয়েকজন ছেলে এসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা আমাকে কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে তাদের (রনি) ১০ হাজার টাকা দিতে বাধ্য হই। বাজারের লোকজন সবাই দেখেছে তাদের এ ঘটনা।’
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা রনি বলেন, ‘ও তো আওয়ামী লীগের দোসর। আমাকে নিয়ে মিথ্যা অভিযোগ তুলছে। কার কাছে টাকা দিয়েছে তা প্রমাণ করুক।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আউয়াল আওয়ামী লীগের রাজনীতি করেন। বিএনপির বদনাম করতে তিনি মিথ্যা অভিযোগ তুলেছেন।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ সেকেন্ড আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে