
কুড়িগ্রামের উলিপুরে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন হয়।
পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন এতে সঞ্চালনা করেন। মানববন্ধনে বক্তব্য দেন, নিহত আশরাফুল ইসলামের বাবা আয়নাল হক, উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, সিনিয়র সহসভাপতি আব্দুল রশিদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম হাবীব নয়ন, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্যসচিব তৌফিকুর রহমান তৌফিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল প্রমুখ।

নিহত আশরাফুল ইসলামের বাবা মানববন্ধনে বলেন, ‘সন্ত্রাসীরা আমার ছেলেকে হত্যা করে তার দুইটি অবুঝ সন্তানকে এতিম করে দিয়েছে। থানা চত্বরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, অথচ পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে।’ তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে জড়িতদের ফাঁসি দাবি করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উলিপুর থানার গোল ঘরে প্রেমের ঘটনার বিষয় নিয়ে বৈঠক চলছিল। বৈঠকে প্রতিপক্ষের মারধরের পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের মৃত্যু হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের বাবা আয়নাল হক শনিবার (২৮ ডিসেম্বর) ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় আসামি সুলতান আহম্মেদ (৪০) নামের একজনকে র্যাবের সহায়তায় ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে আসা হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে